ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের গিয়াসনগর এলাকার শাহপুরে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অপর দুই যাত্রী। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার গিয়াসনগরের শাহপুর এলাকায় ঘটনাটি ঘটে।

মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, শনিবার রাত দেড়টার দিকে শাহপুর নামক এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল গামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা চালক আলিনুর ও রেহান নামের এক যাত্রীর মৃত্যু ঘটে। নিহত আলিনুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে।

গুরুতর আহত অপর যাত্রী রুবেল মিয়াকে ফায়ারসার্ভিস উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

আহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে তারা সিএনজি যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ১২:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬