ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঈদুল ফিতরের আগে পবিত্র রমজান মাসেই দেশে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই ফ্যামিলি কার্ডের রূপরেখা চূড়ান্ত করা হচ্ছে। আজ অনুষ্ঠিত বৈঠকে এটি কার্যকর করার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কার্ডটি মূলত সর্বজনীন করা হবে এবং এতে কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। তবে প্রথম পর্যায়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা অগ্রাধিকার ভিত্তিতে হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এই সুবিধার আওতায় নিয়ে আসবে।

রমজানেই এই সুবিধা শুরু হবে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই এই কার্যক্রম শুরু করতে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

তিনি আরও জানান, কার্ড বিতরণের মেকানিজম বা পদ্ধতি কীভাবে সবচেয়ে সহজ করা যায়, তা নিয়ে বর্তমানে কারিগরি কাজ চলছে।

আগামী অর্থবছরের মধ্যে ফ্যামিলি কার্ড পূর্ণাঙ্গভাবে চালু না হলে নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে-কমিউনিস্ট পার্টির (সিপিবি) এমন শঙ্কার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি চালু হবেই, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমরা এখন কেবল কার্যক্রমটি মাঠপর্যায়ে শুরুর প্রক্রিয়াগুলো গুছিয়ে নিচ্ছি।

উল্লেখ্য, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে সরকারের এই ফ্যামিলি কার্ড উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু

আপডেট সময় : ০৪:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬