ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোমাঞ্চকর জয়ে সেমি ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেষ ওভারে দলকার ছিল ১২ রান। ২০তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেলেন ফারজানা ইয়াসমিন। দ্বিতীয় ও তৃতীয় বলে চার ও ছক্কা মেরে সমীকরণ নামিয়ে আনলেন ২ বলে ১। তারপর সিঙ্গেল নিয়েই বাংলাদেশকে রোমাঞ্চকর এক জয় এনে দিলেন ডানহাতি ব্যাটার।

রাইজিং স্টারস এশিয়া কাপে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে তিন উইকেটে জিতল বাংলাদেশ নারী ‘এ’ দল। প্রায় হারতে বসা ম্যাচে ১৫ বলে ২৩ করে জয়ের নায়ক ফারজানা। প্রতিযোগিতার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর থাইল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।

ব্যাংককে টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ থাইল্যান্ডকে আটকে দেয় ১০৯ রানে। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়লেও শেষ পর্যন্ত এক বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

রাইজিং স্টারস এশিয়া কাপে গ্রুপ ‘বি’ তে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচে একটি জয় নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা। সমান দুই পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে তিন নম্বরে টুর্নামেন্টের আয়োজক থাইল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ মালেশিয়ার বিপক্ষে এই ম্যাচে হারলেও শেষ চার নিশ্চিতই ফাহিমা খাতুনের দলের। অন্যদিকে শ্রীলঙ্ক-থাইল্যান্ডের শেষ ম্যাচটিতে জয়ী দল সেমির টিকিট কাটবে।

রান তাড়ায় এক ১১ রানেই প্রথম তিন উইকেটে খোঁয়ায় বাংলাদেশ। এরপর লতা মন্ডলকে নিয়ে ব্যাটিং ধস ঠেকান ওপেনার শামীমা সুলতানা। ২৯ বলে ২৬ করা শামীমা ফিরলে ভাঙে ৪৩ রানের জুটি। দলীয় ৭৩ রানে আউট হন অধিনায়ক ফাহিমা।

শেষ চার ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৭। এরমধ্যে থিতু হয়ে যাওয়া লতা ৪০ বলে ৩০ করে আউট হলে হঠাৎ হারের শঙ্কা জাগে। শেষ দুই ওভারে লাগতো ২০ রান। ১৯তম ওভারে ৮ রান নেওয়ার পর ফান্নিতিয়া মায়ার শেষ ওভারে সব শঙ্কা উড়িয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে ফারজানা।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নামা থাইল্যান্ড প্রথম উইকেট হারায় ১৬ রানে। তারপর দ্বিতীয় উইকেট নাথাকান চান্তাম ২৭ রানের জুটি গড়ে। তাদের ইনিংসে সবচেয়ে বড় জুটিই ছিল এটি। ৩৪ বলে ২৪ করা চান্তামকে ফিরিয়ে ‍জুটি ভাঙেন ফাহিমা। তারপর এক পর্যায়ে ৬৮ রানে পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১০৩ রানে থামে থাইল্যান্ড। ৩৮ বলে ৩৪ করে তাদের ইনিংসের সেরা ব্যাটার নান্নাপাত কনচারোয়েনকাই।

বল হাতে দুটি করে উইকেট নেন শরীফা খাতুন ও ফাহিমা খাতুন। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও জান্নাতুল ফেরদৌস নেন একটি।

নিউজটি শেয়ার করুন

রোমাঞ্চকর জয়ে সেমি ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬