ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শর্ত মানলে আ’লীগের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী স্থানীয় সরকার নির্বাচনে শর্ত সাপেক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আগামী স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ প্রসঙ্গে উপদেষ্টা নিশ্চিত করেন যে, ব্যক্তি পর্যায়ে নির্বাচনে অংশ নিতে কোনো সমস্যা নেই। তিনি জানান, যেহেতু স্থানীয় নির্বাচনগুলো নির্দলীয় কাঠামোর, তাই যে কেউ নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে আসতে পারেন। তবে শর্ত হলো, নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের নাম বা দলের কথা প্রচার করা যাবে না। এর বাইরে নির্বাচনের জন্য নির্ধারিত সাধারণ শর্তগুলো পূরণ করলে যেকোনো ব্যক্তিই প্রার্থী হতে পারবেন।

নির্বাচনে আগ্রহী কারো দলীয় পদ-পদবি থাকলে কী হবে- এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে যেহেতু সংগঠনটির কর্মসূচি নিষিদ্ধ আছে, তাই কোনো প্রার্থী তার দলীয় পদ-পদবি প্রচারণায় ব্যবহার করতে পারবেন না। তবে ব্যক্তি হিসেবে নির্বাচনী শর্ত পূরণ করে যে কেউ প্রার্থী হতে চাইলে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।

আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থাকলে কি নির্বাচনে অংশ নিতে পারবেন? এ বিষয়ে তিনি বলেন, ‘আপনাকে এটা জানতে হবে, মামলা থাকলেও তো জাতীয় সংসদ নির্বাচন করা যায়। আমি আবারও বলছি কিন্তু, স্থানীয় সরকার নির্বাচনগুলোর যে গিভেন ক্রাইটেরিয়া আছে, আমি আরেকটু সহজ করে দেই। ধরুন এই পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের কোনো এককালের নেতা চাইলেন যে আমি নির্বাচন করব, তিনি নির্বাচন করতে পারতেন। এমনকি মামলা থাকা জেলে থাকার পরও। কারণ সংসদ নির্বাচনে বলছে আপনি দুই বছরের দণ্ডপ্রাপ্ত হতে হবে নৈতিক স্খলনজনিত অপরাধে, এর আগ পর্যন্ত আপনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। সো এই সুযোগগুলো তখনও ছিল, এখনও আছে।’

বিভিন্ন জায়গায় কার্যক্রমনিষিদ্ধ থাকা ছাত্রলীগ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের উপর আক্রমণ করেছে। কোথাও মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘ব্যবস্থা যদি না নেওয়া হতো বা সরকার যদি অ্যালার্ট না হতো তাহলে এই প্রবণতা কিন্তু আরও বেশি হতো। আমরা একটা কথা বারবার বলছি, একটা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করলেও আইন ভঙ্গের প্রবণতা থাকে। এটা সব দেশে আর আমাদের মতো দেশে তো আরও বেশি থাকে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে যারা নিষিদ্ধ আছে, আপনারা খেয়াল করবেন যে সরকারের এই বদনামও আওয়ামী গোষ্ঠী রূপান্তর করেছে যে ২০০৯ সালের যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিয়িং, সেটার যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক।’

তিনি আরও বলেন, ‘এটার সমালোচনাও অনেকে করছেন। তার মানে সরকারের ইনটেনশনটা আমি জানিয়ে দিলাম যে সরকার চাইছে এটা থাকুক। সেটার বিরুদ্ধে কখনো কখনো কোনো কোনো ঘটনা ঘটছে আপনি যেটা বললেন এটা ঘটছে এবং সেটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই সিরিয়াস থাকবে এবং একটা যেটা বললেন যে খুব বড় স্কেলে করার চেষ্টা হয়েছে মাইকে কথা বা ঘোষণা দিয়ে, এই প্রবণতা বন্ধ করার জন্য কাজ করবে এই সরকার।’

নিউজটি শেয়ার করুন

শর্ত মানলে আ’লীগের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন

আপডেট সময় : ০৩:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬