ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শানাকা-পবনের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিশাল জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুশল মেন্ডিস, পবন রত্নায়েকে ও দাসুন শানাকার ফিফটিতে ওমানকে ১০৫ রানের বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ২২৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে ১২০ রানের বেশি করতে পারেনি ওমান।

দুই ম্যাচে শ্রীলঙ্কার এটি দ্বিতীয় জয়। পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে তারা। সমান ম্যাচে সব হেরে তলানিতে ওমান।

পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করে পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। পরে মাত্র ৫২ বলে ৯৪ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও পবন রত্নায়েকে।

৮ চারের সঙ্গে ১ ছক্কায় ২৮ বলে ৬০ রান করে আউট হন পবন। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

পরে শানাকা-কুশল মেন্ডিস মিলে যোগ করেন ২৮ বলে ৬৩ রান। মাত্র ১৯ বলে ফিফটি করেন শানাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটারদের দ্রুততম ফিফটি এটি। ২ চার ও ৫ ছক্কায় ২০ বলে ৫০ রান করে আউট হন শানাকা।

আর কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৬১ রান। শেষ দিকে কামিন্দু মেন্ডিস ৭ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেললে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে শ্রীলঙ্কা।

বিশাল লক্ষ্য তাড়ায় একদমই সুবিধা করতে পারেনি ওমান। মোহাম্মদ নাদিম ৫৬ বলে ৫৩ ও ওয়াসিম আলির ২০ বলে ২৭ রানের ইনিংস ছাড়া আর কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি।

শ্রীলঙ্কার পক্ষে ৪ ওভারে মাত্র ১১ রানে ২ উইকেট নেন মাহিশ থিকশানা।

নিউজটি শেয়ার করুন

শানাকা-পবনের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিশাল জয়

আপডেট সময় : ০৫:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬