ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকে বিএনপি সংস্কার ও গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোট বাতিল করা হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকারের মন্ত্রিসভায় পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হয়নি। তিনি প্রশ্ন তোলেন— ‘৬০ শতাংশ ব্যবসায়ী, ঋণখেলাপি ও হত্যা মামলার আসামিরা কীভাবে জনগণের স্বার্থ রক্ষা ও দুর্নীতি প্রতিরোধ করবে?’

তিনি বলেন, সংসদে থাকা ঋণখেলাপিদের কাছে ১৮ হাজার কোটি টাকার বেশি বকেয়া ঋণ রয়েছে। তারা কবে এসব অর্থ পরিশোধ করবেন, সে প্রশ্ন তুলে তিনি সংসদ সদস্যদের আগে ঋণ পরিশোধ করে পরে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের মন্ত্রিত্ব ও নির্বাচন নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সরকারের ‘গ্রিন সিগনালেই’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠামো পরিবর্তনের পক্ষে নয় এনসিপি। এটি একটি জাতীয় ইস্যু, কোনোভাবেই বিতর্কিত করা যাবে না। তিনি অভিযোগ করেন, বৈধ সংসদীয় সুবিধা গ্রহণ না করেই ঋণখেলাপিদের সংসদে এনে ‘সাধু সাজার চেষ্টা’ চলছে।

নিউজটি শেয়ার করুন

সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬