ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা সাজানো নাটক: জামায়াতে ইসলামী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরকে বিপুল পরিমাণ টাকাসহ আটকের ঘটনাকে ‘সাজানো নাটক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, জামায়াতকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের সহায়তায় এই ঘটনা সাজানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা আমির ঢাকা থেকে বিমানে যাওয়ার সময় নিজের টাকা সাথে রাখা নিরাপদ মনে করেছিলেন। ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ তল্লাশির পর টাকা বহনে কোনো সমস্যা নেই বলে তাকে অনাপত্তি দিয়েছিল। যেখানে যাত্রা শুরুর স্থানে কোনো আইনি জটিলতা হয়নি, সেখানে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা একটি পরিকল্পিত নাটক ছাড়া আর কিছু নয়।

জামায়াতের এই নেতা আরও জানান, আটক হওয়ার পর জেলা আমির অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি সুস্থ হলে ঘটনার বিস্তারিত দেশবাসীকে জানাবেন বলে উল্লেখ করেন জুবায়ের।

নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল জামায়াতকে মোকাবিলায় ব্যর্থ হয়ে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে। আমাদের প্রার্থী ও এজেন্টদের ওপর নিয়মিত হামলা চালানো হচ্ছে। পাবনা ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ একপাক্ষিক ভূমিকা পালন করছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। মৌলভীবাজার-১ ও কুমিল্লা-৪ আসনের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে বিরোধী প্রার্থীরা প্রকাশ্য হুমকি দিলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রধানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে জেলা আমিরের মুক্তি এবং নির্বাচনি প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা সাজানো নাটক: জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬