ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে বিজেপি’র প্রার্থী দ্রৌপদী মুর্মু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে ঝাড়খন্ড রাজ্যের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। ওড়িশা রাজ্য থেকে আসা আদিবাসী দ্রৌপদী মুর্মু এ নির্বাচনে বিরোধী প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার বিরুদ্ধে লড়বেন। নির্বাচিত হলে ৬৪ বছরের দ্রৌপদী হবেন ভারতের প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট।

ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ১৮ই জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণনা করা হবে ২১শে জুলাই। নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন ২৫শে জুলাই। এসব তথ্য জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে মঙ্গলবার রাতে বৈঠকে বসে বিজেপির পার্লামেন্টারি বোর্ড। সেখানে প্রায় ২০ জনকে নিয়ে আলোচনা চলে। সিদ্ধান্ত হয় পূর্ব ভারতের কোনও আদিবাসী এবং নারীকে প্রার্থী করা হবে। আর সেই ভিত্তিতেই দ্রোপদী মুর্মুকে প্রার্থী করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি প্রধান জেপি নাড্ডা।

২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগেও এই পদের জন্য জোরালো প্রার্থী ছিলেন দ্রোপদী মুর্মু। তবে সেবার বিহারের গভর্নর ও দলিত গোষ্ঠীর সদস্য রাম নাথ কোবিন্দ সরকারের প্রথম পছন্দ হিসেবে প্রার্থী হন।

ঝাড়খণ্ডের প্রথম নারী গভর্নর দ্রোপদী মুর্মু কাউন্সিলর হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। উড়িষ্যা থেকে দুইবার বিজেপির টিকিটে আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন তিনি। বিজেপির সঙ্গে বিজু জনতা দলের (বিজেডি) সঙ্গে জোট গড়ে যখন নবীন পাটনায়েক রাজ্যটিতে সরকার গঠন করেন তখন মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি।

দ্রোপদী মুর্মু বিজেপির ময়ুরভাজ জেলা ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উড়িষ্যা বিধান সভায় রাইরংপর আসনের প্রতিনিধিত্ব করেছেন।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি পদে বিজেপি’র প্রার্থী দ্রৌপদী মুর্মু

আপডেট সময় : ০১:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২