ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেমস ওয়েবে ধরা পড়লো ভিনগ্রহে পানির অস্তিত্ব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ ৯০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছায়াপথের দূরবর্তী পৃথিবীর মতো অন্য একটি গ্রহে পানি’র চিহ্ন শনাক্ত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। ডাব্লিউএএসপি-৯৬বি নামের গ্যাসীয় গ্রহটি ১ হাজার ১৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত বলে জানিয়েছে নাসা।

সূর্যের মতো একটি নক্ষত্রকে ঘিরে আবর্তন করা উষ্ণ বায়ুমণ্ডলের পৃথিবীসদৃশ ওই গ্রহে মেঘ ও কুয়াশা থাকার প্রমাণও মিলেছে। পৃথিবীর প্রতি সাড়ে তিন দিনের মতো সময়ে নক্ষত্রকে আবর্তন সম্পন্ন করে ডব্লিউএএসপি-৯৬বি । এই গ্রহের বিশাল আকার, সংক্ষিপ্ত আবর্তনকাল, স্ফীত বায়ুমণ্ডল ও দূষিত আলোর বাধা না থাকায় এর বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করার জন্য আদর্শ এটি।

বুধবার, নাসার এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রহ হিসেবে এখন পর্যন্ত ডব্লিউএএসপি-৯৬বিকে বিস্তারিত পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে। ফলে দূরবর্তী পৃথিবীসদৃশ গ্রহটির বায়ুমণ্ডল বিশ্লেষণ করার জন্য এ টেলিস্কোপের অভূতপূর্ব সক্ষমতা লক্ষ করা গেছে বলে জানিয়েছে নাসা। ছায়াপথে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি গ্রহ শনাক্ত হয়েছে।

পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম টেলিস্কোপ জেমস ওয়েব। এটি নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা ও কানাডিয়ান স্পেস এজেন্সির বানানো। এই টেলিস্কোপ তৈরি করা হয়েছে দূর মহাকাশে, মহাবিশ্বের শুরুর দিকে গ্যালাক্সি সৃষ্টির সময়কে দেখার জন্য। সম্প্রতি এ টেলিস্কোপ মহাকাশের ১ হাজার ৩০০ কোটি বছর আগের অবস্থা ধারণ করে।

নিউজটি শেয়ার করুন

জেমস ওয়েবে ধরা পড়লো ভিনগ্রহে পানির অস্তিত্ব

আপডেট সময় : ০১:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২