ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাপে পরিবর্তন না এনেই জাটকা ধরায় নিষেধাজ্ঞা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ২৭২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা ইলিশ সংরক্ষণে অক্টোবরে ২২ দিন বন্ধ ছিল সাগর ও নদীতে মাছ ধরা। ফের সোমবার থেকে শুরু হয়েছে জাটকা শিকারে নিষেধাজ্ঞা। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দেশে জাটকা আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় সারাদেশে জাটকা নিধন বন্ধে অভিযান ও মোবাইল কোর্ট চলমান থাকবে। অপরাধ বিবেচনায় জাটকার আগের মাপ ১০ ইঞ্চিই নির্ধারিত রয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, জাটকা ধরা নিষিদ্ধ সময়ে অভিযান ও মোবাইল কোর্ট চলবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলে পরিবারপ্রতি মাসিক ৪০ কেজি হারে ভিজিএফের চাল বিতরণসহ বেশকিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার উপ-প্রধান মাসুদআরা মমি সমকালকে বলেন, বাংলাদেশের মৎস্য আইন অনুযায়ী, বহু আগে জাটকার আকার ছিল নয় ইঞ্চি। ২০১৩ সালের দিকে জাটকার মাপ ১০ ইঞ্চি নির্ধারণ হয়। এরপর আর পরিবর্তন হয়নি। মুখ থেকে লেজ পর্যন্ত ইলিশের এই মাপ হিসাব করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাপে পরিবর্তন না এনেই জাটকা ধরায় নিষেধাজ্ঞা শুরু

আপডেট সময় : ০৭:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১