ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রইল।

আজ শুক্রবার (০৮ই এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৩২৩ জন।

২৪ ঘণ্টায় ৬ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। অতিমারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪৮

আপডেট সময় : ০৮:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২