ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় টানা ৬ দিন মৃত্যু শূন্য দেশ, শনাক্ত ৪২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ১০১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ২৪৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৮ জন। আগের দিন ৪ হাজার ৪৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৮ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৬ জন। শনাক্তের হার দশমিক ৯৭ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭০৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

করোনায় টানা ৬ দিন মৃত্যু শূন্য দেশ, শনাক্ত ৪২

আপডেট সময় : ০৯:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২