পূর্ব জেরুজালেমে বন্দুক হামলা, নিহত ৭
- আপডেট সময় : ০২:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
পূর্ব জেরুজালেমে বন্দুক হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
গতকাল (শুক্রবার) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এসময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, একটি গাড়িতে করে এসে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে সাতজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়। পরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় হামলাকারী।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী ফিলিস্তিনি নাগরিক। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে, গাড়িতে আরও একজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
ইসরাইলি পুলিশ কমিশনার কোবি শাবতাই এটিকে “সাম্প্রতিক বছরগুলিতে সবচেয়ে খারাপ হামলাগুলির মধ্যে একটি” বলে অভিহিত করেছেন।
শুক্রবারের এই বন্দুক হামলার ঘটনায় ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে বৃহস্পতিবার ইসরায়েল এক সামরিক অভিযান চালায়। এতে ১০ ফিলিস্তিনি নিহত হন। এর পরদিন পূর্ব জেরুজালেমে এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।


























