যারা মুজিবনগর দিবস পালন করেন না তার মুক্তিযোদ্ধা নন : কাদের
- আপডেট সময় : ০৫:৩৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
যারা মুজিবনগর কিংবা ছয়দফার মত দিবস পালন করেন না তারা সত্যিকারে মুক্তিযোদ্ধা না, ছদ্মবেশী বর্ণচোরা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (১৭ এপ্রিল) সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন
ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পর বিতর্কের কিছু নেই।
এসময় অসাম্প্রদায়িক চেতনাকে শক্তিশালী করে বিজয়কে আরও সুসংহত করার শপথ নেয়ার কথাও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার।












বোয়িংয়ের থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের চুক্তি সই