ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলজেরিয়ায় বাস দুর্ঘটনা, নিহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ৪২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) একটি বাস গিরিখাদে পড়ে গেলে অন্তত ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়। নাগরিক সুরক্ষা কর্মকর্তারা জানান, বাসটি আলজিয়ার্স থেকে টিকজদা যাওয়ার সময় এল আসনাম শহরের কাছে ১৫০ মিটার গভীর একটি গিরিখাদে পড়ে যায়।

এ ঘটনায় আহত সবাইকে নিকটবর্তী বুইরা হাসপাতালে নেওয়া হয়েছে। টিকজদা পাহাড়ি অঞ্চল আলজেরীয়দের কাছে খুবই জনপ্রিয় একটি অবকাশ কেন্দ্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রবল তুষারপাতের পর সেখানে অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

আলজেরিয়ায় বাস দুর্ঘটনা, নিহত ১০

আপডেট সময় : ০৫:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩