ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু।

সম্প্রতি প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আপনাকে অভিন্দন জানাতে পেরে আমি আনন্দিত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আমার উষ্ণ অভিনন্দন গ্রহণ করুন।’

তিনি আরো বলেন, নির্বাচনে আপনার বিজয় আপনার প্রশাসনের প্রতি বাংলাদেশের জনগণের আস্থারই প্রতিফলন।

তিনি বলেন, ‘আপনার পুনঃনির্বাচন নাইজেরিয়া ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

নাইজেরিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমাদের দুই দেশ এবং জনগণের পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন ক্ষেত্র আবিস্কারে বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করার জন্য নাইজেরিয়ার প্রস্তুতির বিষয়ে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

আপডেট সময় : ১১:৩২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪