অনন্য রেকর্ড আনচেলত্তির
- আপডেট সময় : ০৪:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
গতরাতে স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। রিয়ালের শিরোপা জয়ে অনন্য রেকর্ডের মালিক হলেন দলের কোচ কার্লো আনচেলত্তি।
প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবগুলোর শিরোপাই জিতেছেন আনচেলত্তি। ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেস-লিগা, সিরি-আ, লিগ ওয়ান ও লা-লিগা।
২০০৪ সালে এসি মিলানকে সিরি আ, ২০১০ সালে চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লিগ, ২০১৩ সালে প্যারিস সেন্ট জার্মেইকে(পিএসজি) লিগ ওয়ান ও ২০১৬-১৭ মৌসুমে বায়ার্ন মিউনিখকে বুন্দেস-লিগার শিরোপা এনে দেন আনচেলত্তি। আর এবার লা-লিগার শিরোপার স্পর্শ নিলেন তিনি।
আনচেলত্তি বলেন, ‘মৌসুমটি দারুণ ও অনেক ধারাবাহিক ছিলো। খেলোয়াড়দের ধন্যবাদ জানাতেই হবে, তাদের কাজ এবং মানসিকতার জন্য। এখন শুধু উৎসব হবে। আমি উদযাপন করতে চাই। পাঁচটি শীর্ষ লিগ জিততে পেরে আমি গর্বিত।’
২৫ বছর ধরে কোচিং ক্যারিয়ারে সব মিলিয়ে ২২ ট্রফি জিতেছেন ৬২ বছর বয়সী আনচেলত্তি।

















বোয়িংয়ের থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের চুক্তি সই