সম্রাটের জামিন বাতিল বিষয়ে হাইকোর্টে শুনানি মঙ্গলবার
- আপডেট সময় : ১২:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জন মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাইকোর্টে আবেদনের প্রেক্ষিতে শুনানি মঙ্গলবার (১৬ মে)।
গত ১২ মে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। সম্রাটের বিরুদ্ধে ৪টি মামলার মধ্যে একটি ছিল দুর্নীতি দমন কমিশন (দুদকের) মামলা। এ মামলাতেই তিনি জামিন স্থগিত চেয়ে আবেদন করেন।
এর আগে বুধবার (১১ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে সম্রাটের জামিন মঞ্জুর করেন।
সম্রাটের জামিনে তিনটি শর্ত দিয়েছেন আদালত। শর্তগুলো হলো- বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা এবং ৯ জুন ধার্য তারিখে মেডিক্যাল রিপোর্ট দেখাতে হবে।
অন্য মামলাগুলোতে আগেই জামিন পেয়েছিলেন সম্রাট। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মানি লন্ডারিং, অস্ত্র ও মাদক মামলায় আদালত তাকে জামিন দিয়েছিলেন। আজকের মামলায় জামিনের মধ্য দিয়ে সব মামলায় জামিন পেলেন সম্রাট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই।
সম্রাটের আইনজীবী গাজী জিল্লুর রহমান জানান, জামিন আদেশের পর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, চিকিৎসার জন্য মানবিক বিবেচনায় জামিন পেয়েছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।
























