ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: ভারতে উপদেষ্টা খলিলুর রহমান

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এছাড়া কোনো ধরনের সন্ত্রাসবাদ প্রশ্রয় না দেয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে তিনি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতের দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে এ কথা বলেন ড. খলিলুর রহমান।

নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল‍্যবোধকে সমর্থন করে। সেই সঙ্গে উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালাকেও সমর্থন করে বাংলাদেশ। এজন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্যকালে টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

সম্প্রতি বাংলাদেশ ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) হুমকির সম্মুখীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অঙ্গীকার হলো নিজস্ব সাইবারস্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিকে সুরক্ষিত রাখা। শুধু নাগরিকদের নিরাপত্তা, গোপনীয়তা ও কল্যাণ নিশ্চিত করার জন্যই নয়, বরং এটিও নিশ্চিত করার জন্য যে, বাংলাদেশ থেকে কোনো কর্মকাণ্ড যেন আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ না হয়।

গত বছরের আগস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা

আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫