ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিউজিল্যান্ড দলে জোড়া নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় হাতের মুঠো থেকে জয় ফসকে যাওয়া ম্যাচে বড় ধাক্কাও খায় নিউজিল্যান্ড। রেকর্ডের ফসরা সাজিয়ে কিউইতের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টেস্ট সিরিজের বাকি অংশে দলের গুরুত্বপূর্ণ তিন সদস্যকে হারাল স্বাগতিকরা।

ঘরের মাঠে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি, পেস বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ ও স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল ছিটকে পড়েছিলেন আগেই।

চোটের মিছিলে নিউজিল্যান্ডের টেস্ট দলে দেখা যেতে পারে জোড়া নতুন মুখ। সাদা জার্সিতে কিউই দলে প্রথমবার ডাক পেলেন মাইকেল রে। এছাড়া অভিষেকের অপেক্ষায় পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। চোটে থাকা কাইল জেমিসন এবং উইল ও’রুরক এখনও পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাদের দলে যুক্ত করা সম্ভব হয়নি।

রেই এবং ক্লার্ক দুজনকেই প্লাঙ্কেট শিল্ডের তৃতীয় রাউন্ড থেকে উড়িয়ে আনা হয়েছে। ২৪ বছর বয়সী ক্লার্কের এখনও টেস্ট অভিষেক না হলেও সম্প্রতি তিনি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন। ম্যাট হেনরির চোটে বদলি হিসেবে সুযোগ পান এই ডান হাতি এই বোলার।

অক্টোবরে ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর ক্লার্ক বলেছিলেন, “আমি ক্রিকেটে একজন বোলিং অলরাউন্ডার। আমি সবসময় চেষ্টা করি খেলায় যতটা সম্ভব অবদান রাখতে। এছাড়াও, আমি দলের মধ্যে ভালো মানুষ হতে চাই এবং সবসময় দলকে সাহায্য করতে চাই।’

এখন পর্যন্ত ক্লার্ক ২৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, নিয়েছেন ৩৩ গড়ে ৭৭টি উইকেট। ব্যাট হাতে ২৩.৫০ গড়ে করেছেন ৮৯৩ রান। বোলিংয়েই সিদ্ধহস্ত ক্লার্ক ব্যাটার হিসেবেও দারুণ। গত অক্টোবরে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ফোর্ড ট্রফিতে একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি। ওয়েলিংটন টেস্টে ক্লার্ক অথা রিজার্ভে থাকা পেসার ব্লেয়ার টিকনারকে বেছে নিতে পারে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের জন্য সুসংবাদ হয়ে এসেছে চোট থেকে সেরে উঠেছেন ড্যারি মিচেল। প্রথম টেস্টে দীর্ঘ সময় এই ব্যাটার বদলি হিসেবে ফিল্ডিং করেছিলেন। এছাড়া প্লাঙ্কেট শিল্ডে ফিটনেস প্রমাণ করা গ্লেন ফিলিপসও ফিরছেন দ্বিতীয় টেস্টে।

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ইনিংসে ৫৩০ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬৩.৩ ওভার ব্যাটিং করে ম্যাচ ড্র করে। মহাকাব্যিক ইনিংস খেলে ক্যারিবিয়দের ত্রাতা আসের জাস্টিন গ্রিভস (২০২*) এবং শাই হোপ (১৪০)। আগামী বুধবার ওয়েলিংটনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ড দলে জোড়া নতুন মুখ

আপডেট সময় : ১২:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫