নতুন জোটের ঘোষণা ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’
- আপডেট সময় : ০১:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
রাজনীতির মাঠে নতুন মেরুকরণ তৈরিতে জাতীয় পার্টির নেতৃত্বে আত্মপ্রকাশ করলো ১৮ দলীয় নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ বা এনডিএফ। সোমবার (০৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক নানা সমীকরণের মধ্যেই এবার এক ছাতার নিচে এলো জাতীয় পার্টিসহ সমমনোভাবাপন্ন ১৮টি রাজনৈতিক দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের প্রধান শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে এনডিএফ।
জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জু (জেপি)-এর নেতৃত্বে ১৮ দল নিয়ে গঠিত আত্মপ্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোট।
জোটের দলগুলো হলো: জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।





















রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম