ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গি হামলায় ছয় পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে পুলিশ ও নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী সাবেক উপজাতি জেলা কুররামে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে এ হামলা চালানো হয়।

২০২১ সালে তালেবান কর্তৃপক্ষ কাবুলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে পাকিস্তান তার সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি হামলার মুখোমুখি হয়েছে।

পাকিস্তান অভিযোগ করেছে যে আফগানিস্তান বিদ্রোহীদের আশ্রয় দিচ্ছে, যা তালেবান সরকার অস্বীকার করেছে।

সোমবার গভীর রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় একটি নিরাপত্তা চৌকিতে এক ডজনেরও বেশি সশস্ত্র ব্যক্তি হামলা চালায়।

কুররামে নিযুক্ত এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘হামলায় ছয়জন নিরাপত্তা কর্মী শহীদ এবং চারজন আহত হয়েছেন, এবং লড়াইয়ে দুই জঙ্গিও নিহত হয়েছে।’

পাকিস্তানি তালেবান গোষ্ঠী, বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সক্রিয় রয়েছে এবং এই হামলার দায় স্বীকার করেছে।

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে টিটিপি জঙ্গিদের আশ্রয় দেওয়ার এবং সেখান থেকে সীমান্ত পার হয়ে আক্রমণ চালানোর সুযোগ দেওয়ার অভিযোগ করেছে পাকিস্তান। যদিও এই অভিযোগ কাবুল অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

জঙ্গি হামলায় ছয় পাকিস্তানি সেনা নিহত

আপডেট সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫