ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসজির হতাশা, ছয়ে ছয় আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে প্রতিপক্ষের মাঠে সহজ এক জয় পেয়েছে আর্সেনাল। বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে মিকেল আর্তেতার দল জিতেছে ৩-০ গোলে। সফকরীদের হয়ে জোড়া গোল করেন ননি মাদুয়েকে। অন্য গোলটি আসে গ্যাব্রিয়েল মার্টিনেলির নৈপুণ্যে।

ছয় ম্যাচে ছয় জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান করা আর্সেনালের পয়েন্ট ১৮। আর ইউরোপ শ্রেষ্ঠত্যের প্রতিযোগিতায় এবারের মৌসুমে মাত্র এক ম্যাচে জয় পাওয়া ক্লাব ব্রুগ ৪ পয়েন্ট নিয়ে আছে ৩১ নম্বরে।

রাতের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে প্যারিস সেন্ট জার্মেই। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ১৮টি শট নিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় লুইস এনরিকের দল। প্রতিপক্ষের মাঠে ৭২ শতাংশ বল নিজেদের কাছে রেখে আক্রমণের পসরা সাজালেও আসল কাজই করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এই ড্রয়ের পর ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে পিএসজি। আর পাঁচ পয়েন্ট নিয়ে ২৮ নম্বরে অ্যাথলেটিক বিলবাও।

ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই দূরপাল্লার শট নেন আর্সেনালের মার্টিন ওডেগোর। তবেপ সেই শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার। ২১ মিনিটে আর্সেনালের ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ের শট পোস্টে লেগে ফিরে আসে।

অবশ্য গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি আর্সেনালের। ২৫ মিনিটে ব্যবধান ১-০ করে ইংলিশ ক্লাবটি। সতীর্থের পাস ধরে একজনকে কাটিয়ে, আরেকজনের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে মাদুয়েকের নেওয়া জোরাল শট জাল কাঁপায় ক্লাব ব্রুগের। মাঝেমধ্যে পাল্ট আক্রমণে গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরাও।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মাদুয়েকে। বাঁ দিক থেকে মার্তিন জুবিমেন্দি দূরের পোস্টে দারুণ ক্রস বাড়ালে ছুটে গিয়ে হেডে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ ফরোয়ার্ড।

কিছুক্ষণ পর ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে আর্সেনাল। ৫৬ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে সহজ জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্টিনেলি।

চ্যাম্পিয়ন্স লিগে রাতের অন্য ম্যাচের ফল :
জুভেন্টাস ২:০ পাফোস

বায়ার লেভারকুসেন ২:২ নিউক্যাসল

বেনফিকা ২:০ নাপোলি

বরুশিয়া ডর্টমুন্ড ২:২ বোদো/গ্লিমট

রিয়াল মাদ্রিদ ১:২ ম্যানচেস্টার সিটি

ভিয়ারিয়াল ২:৩ কোপেনহেগেন

নিউজটি শেয়ার করুন

পিএসজির হতাশা, ছয়ে ছয় আর্সেনালের

আপডেট সময় : ০১:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫