সোমবার বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি
- আপডেট সময় : ০২:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন কর্নেলিয়াস বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বার্লিন সফর করবেন এবং ইউরোপীয় নেতাদের পাশাপাশি ইইউ ও ন্যাটোর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
শুক্রবার কর্নেলিয়াস বলেন, জেলেনস্কি জার্মান-ইউক্রেনীয় ব্যবসায়িক ফোরামে যোগ দেবেন এবং চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সাথে “ইউক্রেনে শান্তি আলোচনার অবস্থা” নিয়ে আলোচনা করবেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘সন্ধ্যায় ইউরোপের অনেক রাষ্ট্র ও সরকার প্রধান, ইইউ ও ন্যাটোর নেতারা আলোচনায় যোগ দেবেন।
ব্রিটিশ সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বার্লিনে অনুষ্ঠেয় আলোচনায় অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কির স্টারমার।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইউক্রেন সংঘাতের অবসানের পরিকল্পনাকে ঘিরে কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে এই
বৈঠক অনুষ্ঠিত হবে।
ইউক্রেনীয় কর্মকর্তারা বুধবার বলেছেন যে তারা ট্রাম্পের মূল 28 দফা প্রস্তাবের ভিত্তিতে ওয়াশিংটনকে পরিকল্পনার একটি আপডেট সংস্করণ পাঠিয়েছেন।























