ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সহনশীলতার বিপরীতে মবোক্রেসির রাজনীতি দেখা যাচ্ছে: খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সহনশীলতার রাজনীতির বিপরীতে মবোক্রেসির রাজনীতি দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজে ওসমান হাদিকে দেখতে গেলে যে আচরণ করা হয়েছে, এমন আচরণ আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নের বিপরীত। জনগণ এ রাজনীতি দেখতে চায় না। জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে।’

সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময়ে সন্ত্রাসীদের উত্থান নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘হাদির বিষয়ে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে বার্তা দিচ্ছে, যা নিয়ে সন্দেহ তৈরি হয়। কোনো মাস্টারপ্ল্যান অনুযায়ী এসব ঘটনা ঘটানো হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।’

এসময় ওসমান হাদিকে সময়ের সবচেয়ে স্পষ্টভাষী হিসেবেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বিএনপির সহনশীলতার বিপরীতে মবোক্রেসির রাজনীতি দেখা যাচ্ছে: খসরু

আপডেট সময় : ০২:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫