নির্বাচন পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্রসচিব
- আপডেট সময় : ০৪:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, জননিরাপত্তা এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করেছে অন্তর্বর্তী সরকার।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা তিনটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই গুরুত্বপূর্ণ ব্রিফিং শুরু হয়। ব্রিফ করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম উপস্থিত প্রতিনিধিদের সামনে নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন। ব্রিফিংয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ ৩০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
যেসব দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন—ভারত, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইউরোপীয় দেশগুলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও নানা প্রশ্ন রয়েছে। এই প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকদের সরকারের পরিকল্পনা ও নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কে অবহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়। ব্রিফিং শেষে প্রতিনিধিদলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রসচিব।













বোয়িংয়ের থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের চুক্তি সই