ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করবে জাপান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপান আগামী ৯ ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আবার চালু করতে যাচ্ছে।

একটি অ্যালার্মের ত্রুটির কারণে ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর, প্রথমবারের মতো পুনরায় চালু করা বিদ্যুৎ কেন্দ্রটিকে সাময়িকভাবে স্থগিত রাখতে হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) পরিচালিত কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রধান তাকেয়ুকি ইনাগাকি শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ ফেব্রুয়ারি চুল্লিটি চালু করার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, ত্রুটিটি একটি অ্যালার্মের সেটিংসের সঙ্গে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনায় কোনো প্রভাব ফেলেনি।

গত মাসে নিগাতা প্রদেশের ওই বিদ্যুৎকেন্দ্রে একটি চুল্লি পুনঃচালনার কার্যক্রম প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই স্থগিত করা হয়।

২০১১ সালে এক প্রচণ্ড ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি গলে যাওয়ার পর জাপান পারমাণবিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে এই স্থাপনাটি বন্ধ ছিল।

নিউজটি শেয়ার করুন

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করবে জাপান

আপডেট সময় : ০৫:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬