জামায়াত আমিরের সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধানের সাক্ষাৎ
- আপডেট সময় : ০২:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নির্বাচন পর্যবেক্ষক টিমের প্রধান ওয়াতানাবে মাসাতো। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বসুন্ধরায় জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ প্রতিনিধিদলের নেতৃত্বে দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান মাসাতো ওয়াতানাবে।
আসন্ন নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সহযোগিতা করার লক্ষ্যে দু’পক্ষের সাক্ষাৎ হয়।
বৈঠককালে তারা আশা প্রকাশ করেন, জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এ উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত করবে। সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এসময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।





















