ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান ম্যাচে নাকভি-জয় শাহর সঙ্গে আমন্ত্রিত বুলবুল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনিশ্চিয়তার পাশ কাটিয়ে কাল মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ। সব সময়ের মতো এবারও ম্যাচটি ঘিরে ক্রিকেট বিশ্বে বাড়ছে উত্তেজনা। টি–টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ খেলা দেখতে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকবেন।

পাকিস্তান অবজারভারের প্রতিবেদন, বৈরিতার মধ্যেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিবিসি) চেয়ারম্যান মহসিন নাকভি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ কলম্বোয় ম্যাচটি একসঙ্গে মাঠে বসে দেখার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে নাকভির শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে।

ম্যাচটিতে আইসিসির অন্যান্য কর্মকর্তা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিও প্রত্যাশিত। একই ভেন্যুতে দুই দেশের বোর্ড কর্মকর্তাদের উপস্থিতি ক্রীড়াঙ্গনে কূটনৈতিক সৌহার্দ্যের বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে ম্যাচটি সরাসরি দেখার জন্য। আমন্ত্রিতদের তালিকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নামও রয়েছে।

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে কাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। টুর্নামেন্টে এখন পর্যন্ত পাকিস্তান ও ভারত—দুই দলই নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতে ভালো অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভারত-পাকিস্তান ম্যাচে নাকভি-জয় শাহর সঙ্গে আমন্ত্রিত বুলবুল

আপডেট সময় : ০৪:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬