ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশনা পাওয়া গেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১১ দলীয় জোটের অভিযোগ ও ভোট পুনর্গণনার দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘‘জোটের দাবিগুলোর বিচার-বিশ্লেষণ প্রয়োজন। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে, নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকলে তারা হাইকোর্টে যেতে পারেন। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’

ফলাফল প্রকাশ নিয়ে তাড়াহুড়ো করার অভিযোগ নাকচ করে দিয়ে ইসি আনোয়ারুল বলেন, ‘‘তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের কোনো প্রশ্নই আসে না। নিয়ম মেনে আমরা আরও স্মার্টলি জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করেছি। মাঠপর্যায়ে যারা কাজ করেছেন, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে ফলাফল তৈরির কাজটি সম্পন্ন করেছেন।’’ তিনি আরও মন্তব্য করেন, ‘‘আল্লাহ সরাসরি আমাদেরকে সহায়তা করার কারণে একটি ভালো নির্বাচন সম্ভব হয়েছে।’’

নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রসঙ্গে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ উল্লেখ করে তিনি বলেন, ‘‘ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ না পড়ালে, চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।’’

তবে শপথ অনুষ্ঠান কবে বা কখন হবে, সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে জানান তিনি। ইসি আনোয়ারুল বলেন, ‘‘সংসদ সচিবালয়ের প্রশাসন থেকে আমাদের কাছে এখনো কোনো অফিশিয়াল চিঠিপত্র আসেনি।’’

নিউজটি শেয়ার করুন

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

আপডেট সময় : ০৮:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬