ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইয়ামালের পেনাল্টি মিস, আবারও হারল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে বেঞ্চে থাকার পর গতরাতে মাঠে নামেন রাফিনিয়া। বার্সেলোনা অধিনায়কের ফেরার দিন জয়ে ফিরতে আত্মবিশ্বাসী ছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। তবে কোপা দেল রে-তে আগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হারের পর এবার জিরোনার মাঠেও হারলো বার্সেলোনা।

জিরোনার মাঠে সোমবার লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে বার্সোলোনা। পাও কুবার্সির গোলে পিছিয়ে পড়ার পরপরই সমতা টানেন জিরোনার তমাস লেমা। শেষদিকে ব্যবধান গড়ে দেন ফ্রান বেলত্রান।

এই হারে লিগ টেবিলে শীর্ষে ফেরা হলো না বার্সেলোনার। মৌসুমে চতুর্থ হারের পর, ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফ্লিকের দল। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার এদিন ৭০ শতাংশ সময় বল দখলে রাখে। ২৬ শটের কেবল চারটি লক্ষ্যে ছিল। যার মধ্যে তিনটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। ভাগ্যও তাদের সহায় হয়নি। বিপরীতে আগের তিন ম্যাচে জয়হীন জিরোনার ১৩ শটের ৯টিই লক্ষ্যে থাকে। দারুণ এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে উঠেছে তারা।

বার্সেলোনার টানা কয়েকটি আক্রমণ সামলে ২৩ মিনিটে প্রতি আক্রমণে উঠে জিরোনা। যদিও ভ্লাদিস্লাভের ওই প্রচেষ্টা কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি বার্সেলোনা গোলকিপারকে। ছয় মিনিট পর ভ্লাদিস্লাভের আরেকটি শট পা দিয়ে আটকান গোলকিপার জোয়ান গার্সিয়া।

৪৩ মিনিটে রাফিনিয়ার শট পোস্টে প্রতিহত হয়। এক মিনিট যোগ করা সময়ে দানি ওলমো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু, ইয়ামালের নেওয়া স্পট কিকও পোস্টে লেগে ফিরে আসে।

৫৯ মিনিটে কুবার্সির নৈপুণ্যে ডেডলক ভাঙতে পারে বার্সেলোনা। ডান দিক থেকে জুল কুন্দের ক্রস পেনাল্টি স্পটের কাছে পেয়ে, দারুণ হেডে ঠিকানা খুঁজে নেন তরুণ ডিফেন্ডার কুবার্সি। লা লিগায় এটাই তাঁর প্রথম গোল।

এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য দুই মিনিটেই হতাশায় রূপ নেয় বার্সেলোনার। বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও পারেননি কুবার্সি। বরং আবার বল পেয়ে এবার গার্সিয়াকে ফাঁকি দিয়ে গোলমুখে সতীর্থকে খুঁজে নে ভ্লাদিস্লাভ এবং বিনা বাধায় জালে বল জড়ান তমাস লেমা।

৮৬ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায়। বেলত্রান নিচু এবং কোনাকুনি শটে জালে বল পাঠান। বিল্ড-আপে কুন্দেকে ফাউল করার দাবি বার্সা জানালেও গোলটি বহাল থাকে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতায় ফিরতে পারত বার্সেলোনা; কিন্তু অফসাইডে ছিলেন লেভানদোভস্কি।

নিউজটি শেয়ার করুন

ইয়ামালের পেনাল্টি মিস, আবারও হারল বার্সেলোনা

আপডেট সময় : ০২:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬