ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৪ বছর পর সঙ্গী পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশকে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিল ওমান। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ডে এখন আর একা নয় বাংলাদেশ। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বে শেষ ম্যাচে তাদের সঙ্গী হয়েছে ওমান।

পাল্লেকেলেতে শুক্রবার অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে ওমান। এর আগে ‘বি’ গ্রুপে নিজেদের বাকি তিন ম্যাচও হেরেছে তারা। এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের টানা পরাজয়ের সংখ্যা ১০টি।

এতদিন পর্যন্ত এই রেকর্ডে একা ছিল বাংলাদেশ। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া বিশ্বকাপের প্রথম সংস্করণে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর ওই সংস্করণে সুপার এইটসহ বাকি ৪ ম্যাচই হেরে যায় তারা।

এরপর ২০০৯, ২০১০ ও ২০১২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের দুইটি করে ম্যাচ হেরে প্রথম রাউন্ডে বিদায় নেয় বাংলাদেশ। ওই সময় তাদের টানা ১০ ম্যাচের পরাজয়ই ছিল এতদিন বিশ্বকাপে টানা হারের বিব্রতকর রেকর্ড।

প্রায় ১৪ বছর পর তাদের সঙ্গী হলো ওমান। ওমানের এই পরাজয়ের যাত্রাটা শুরু হয়েছিল বাংলাদেশের কাছে হেরেই। ২০২১ সালে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জেতার পর বাংলাদেশের কাছে হেরে যায় তারা। পরে স্কটল্যান্ডের সঙ্গে জিততে না পেরে বিদায় নেয় ওমান।

এরপর ২০২২ সালের বিশ্বকাপে সুযোগ পায়নি ওমান। ২০২৪ সালের সংস্করণে টুর্নামেন্টে ফিরলেও চার ম্যাচের সবকটিই হেরে যায় তারা। একই দশা হলো চলতি বিশ্বকাপেও। অস্ট্রেলিয়ার আগে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কাছেও হেরেছে ওমান।

বিশ্বকাপে টানা পরাজয়ের রেকর্ডে দ্বিতীয় স্থানে নামিবিয়া, আয়ারল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। বিভিন্ন সময়ে টানা ৭টি করে ম্যাচ হেরেছে এই তিন দল।

নিউজটি শেয়ার করুন

১৪ বছর পর সঙ্গী পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৫:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬