ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা বজ্রসহ বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিষবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এই পরিস্থিতির কারণে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে টানা তিন দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনি ও রোববার সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বা অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বৃষ্টির বিস্তার আরও বাড়বে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের বেলা তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

পরবর্তীতে বুধবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে। এ দিন সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা বজ্রসহ বৃষ্টির আভাস

আপডেট সময় : ০৫:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬