ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

এর আগে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা শুল্ককে অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছিলেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে আদালতের এই রায়কে পাত্তা না দিয়ে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপেরও ঘোষণা দেন ট্রাম্প।

ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি থেকে ২০২৬ থেকে ২০৩৫ সালের মধ্যে প্রায় ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল। অক্সফোর্ড ইকোনমিকসের তথ্য বলছে, সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে কার্যকর শুল্কের হার ১২ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই জেদ মার্কিন অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়ে তুলবে। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি-র সিনিয়র ফেলো র‍্যাচেল জিয়েম্বা বলেন, এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় বাধা, কারণ এখন চাইলেই দ্রুত শুল্ক কার্যকর করা কঠিন হবে।

গত এক বছরে ট্রাম্প কেবল রাজস্ব আদায়ের জন্য নয়, বরং বিভিন্ন দেশকে মার্কিন পররাষ্ট্রনীতি মানতে বাধ্য করতেও শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে ভারতের ওপর ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিলেন তিনি।

এখন আইনি লড়াইয়ে শুল্কের ক্ষমতা কিছুটা খর্ব হওয়ায় ট্রাম্প অন্যান্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক শক্তির দিকে আরও বেশি ঝুঁকে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইম

নিউজটি শেয়ার করুন

বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ১২:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬