ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লেভান্তেকে হারিয়ে সঠিক পথ খুঁজে পেয়েছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরপর দুই ম্যাচে হার। লিগ টেবিলের শীর্ষস্থানও কেড়ে নিলো চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার দরকার ছিল ঘুরে দাঁড়ানোর। কোপা দেল রে-তে আতলেতিকো মাদ্রিদ এবং লিগে জিরোনার কাছে হারের পর রোববার রাতে লেভান্তেকে সহজেই হারিয়েছে হান্সি ফ্লিকের দল। এই ম্যাচ শেষে দলটির মিডফিল্ডার ফের্মিন লোপেস বলেন সঠিক পথ খুঁজে পেয়েছে বার্সেলোনা।

লেভান্তের বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। অবনমন অঞ্চলে থাকা দলটির বিপক্ষে খেলা আবার নিজ ডেরায়। যেখানে ৩-০ গোলের সহজ জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। খেলার শুরুতে মার্ক বের্নাল বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেংকি ডি ইয়ং। আর বদলি নামার কিছুক্ষণ পর স্কোরলাইন ৩-০ করেন লোপেস।

খেলা শেষে প্রতিক্রিয়ায় স্প্যানিশ মিডফিল্ডার লোপেস বলেন আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথা, ‘(আগের দুই হারের পর) আমরা আত্ম-সমালোচনা করেছি। আজ আমরা দারুণ একটা ম্যাচ খেললাম এবং এগিয়ে যাওয়ার এটাই সঠিক পথ।’

দারুণ এই জয়ে আবার লিগ টেবিলে শীর্ষে ফিরেছে বার্সেলোনা।

২৫ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে শীর্ষে ওঠা বার্সেলোনার পয়েন্ট ৬১। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেমে গেছে আগের দিন ওসাসুনার বিপক্ষে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে লা লিগায় আগামী শনিবার ভিয়ারেয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

নিউজটি শেয়ার করুন

লেভান্তেকে হারিয়ে সঠিক পথ খুঁজে পেয়েছে বার্সেলোনা

আপডেট সময় : ০৩:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬