ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও
- আপডেট সময় : ০৩:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানিয়েছেন।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর অন্যায়ভাবে কোনো ধরনের অপরাধ ছাড়া পুলিশ হামলা করেছে। রাস্তা ঘাটে পুলিশ যে কাউকে বিনা কারণে মারবে এই অধিকার কে দিয়েছে। মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না। রাস্তা কি পুলিশের সম্পত্তি। ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে না হলে আমরা কর্মসূচি থেকে সরে যাব না। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়।




















