বিএমআইইআইএসএ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশন’ (BMIEISA)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীর মহাখালীর রাওয়া স্কাইলাইন রুফটপে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য, সাধারণ সদস্য, সহযোগী সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ প্রায় দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। দীর্ঘদিনের সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি উষ্ণ মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বিএমইআইএসএ-র সভাপতি মাহফুজ হাসান বলেন: “দেশের স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন ও মানোন্নয়নে মেডিকেল ইকুইপমেন্ট আমদানিকারক ও সরবরাহকারীরা সম্মুখসারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ব্যবসায়িক ব্যস্ততার বাইরে এই ধরণের আয়োজন আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং ঐক্য আরও সুদৃঢ় করবে।”
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি, বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সবশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




















