ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ার্টারে ম্যান সিটি, চেলসির নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাদশে ১০টি পরিবর্তন এনে একপ্রকার দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন পেপ গার্দিওলা। প্রতিপক্ষের মাঠ সেন্ট জেমস পার্কে জয় ছিনিয়ে নিতে তারপরও কোন সমস্যা হয়নি ম্যানচেস্টার সিটির।

শনিবার রাতে শুরুতে পিছিয়ে পড়েও নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে এখন ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে এডি হাওয়ের নিউক্যাসল। ১৮ মিনিটে স্যান্ড্রো টোনালির দারুণ এক পাস থেকে হার্ভে বার্নস লক্ষ্যভেদ করলে লিড নেয় স্বাগতিকরা। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও দমে যায়নি সিটিজেনরা।

৩৯ মিনিটে নাটকীয়ভাবে সমতায় অতিথিরা। জেরেমি ডোকুর বিপজ্জনক ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হয় নিউক্যাসলের রক্ষণভাগ। বলটি সেখানে দাঁড়িয়ে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাভিনিয়োর পায়ে লেগে অদ্ভুতভাবে জালে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গার্দিওলার দল। মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশের কাছ থেকে নেওয়া জোরালো শটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিটিজেনরা।

৬৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন মারমুশ। তাঁর বুলেট গতির শটে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ থেকে নিউক্যাসলকে ছিটকে দেয় সিটি।

বুধবার চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সিটি।

রাতের অপর ম্যাচে এফএ কাপের রূপকথা প্রায় লিখে ফেলেছিল দ্বিতীয় স্তরের দল রেক্সহ্যাম। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আর পেরে ওঠেনি দশজনে পরিণত হওয়া রেক্সহ্যাম।

হলিউড তারকাদের মালিকানাধীন ক্লাবটি দুইবার লিড নিয়েও শেষ পর্যন্ত চেলসির কাছে ৪-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে। এই ঘাম ঝরানো জয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিয়াম রোসেনিয়রের দল।

বুধবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে চেলসি।

নিউজটি শেয়ার করুন

কোয়ার্টারে ম্যান সিটি, চেলসির নাটকীয় জয়

আপডেট সময় : ০১:০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬