ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল, দেশে ভরি কত?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতি মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বীকৃত স্বর্ণের দাম আরও বেড়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৭২৮ দশমিক ১৮ ডলারে পৌঁছায়। গত বুধবার (৮ এপ্রিল) মূল্যবান এই ধাতুর দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছিল। তবে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৭৫৪ দশমিক ৩০ ডলারে নেমে আসে।

বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ডলার দুর্বল হওয়ায় বর্তমানে স্বর্ণের দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখনও অনিশ্চিত হওয়ায় বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে বাজার কিছুটা অনিশ্চিত ও লেনদেনের জন্য কঠিন হয়ে উঠেছে।’

নরম্যান আরও বলেন, ‘স্বর্ণ কি আবার ৫ হাজার ডলারে পৌঁছাবে? হ্যাঁ, অবশ্যই। তবে সেটি এখনই নয়। আমাদের দেখতে হবে হরমুজ প্রণালি আসলেই উন্মুক্ত হয় কি না এবং কীভাবে তা খুলে দেয়া হয়।’

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনাম ০ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ১৯ দশমিক ০৫ ডলারে নেমেছে, আর প্যালাডিয়াম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৫৬ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল, দেশে ভরি কত?

আপডেট সময় : ০৫:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬