শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
- আপডেট সময় : ০৩:৪৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সমাবেশের এই ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবারের মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের পাশাপাশি সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই সমাবেশের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর এই জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। নজরুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, মে দিবস পালনের লক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সমাবেশ সফল করতে নেতা-কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন যে, নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে সাধারণ শ্রমজীবী ও কর্মজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে নয়াপল্টনে উপস্থিত হবেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের শীর্ষস্থানীয় জাতীয় নেতা এবং শ্রমিক নেতারাও সমাবেশে বক্তব্য প্রদান করবেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ কেন্দ্রীয় নেতারা।





















রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম