ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি সরকারের অন্যতম অগ্রাধিকারভিত্তিক প্রকল্প ‘খাল খনন কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পানিসম্পদ মন্ত্রী জানান, দেশের জলাশয় ও নদী ব্যবস্থাপনার উন্নয়নে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে পুরোদমে কাজ চলছে। পাশাপাশি বাংলাদেশের সার্বিক কৃষি ও পানিসম্পদ সুরক্ষায় অত্যন্ত জরুরি ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের বিষয়ে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এটি শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে।বাংলাদেশ সংবাদ

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রী আরও জানান, সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিশেষ করে আগামী ১৮০ দিনের মধ্যে এই মহাপরিকল্পনার কোন কোন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হবে, তার একটি নির্দিষ্ট রূপরেখা নিয়ে বিস্তারিত কথা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬