ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসি নিয়োগ ঘিরে রণক্ষেত্র ডুয়েট, আহত ১৫

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

রোববার সকালে শিক্ষার্থীরা ফের বিক্ষোভ শুরু করলে কিছু বহিরাগত ব্যক্তি উপাচার্যের পক্ষে অবস্থান নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তাই এখানকার প্রশাসনিক ও একাডেমিক বাস্তবতা বিবেচনায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো যোগ্য শিক্ষককে উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ভিসি নিয়োগ ঘিরে রণক্ষেত্র ডুয়েট, আহত ১৫

আপডেট সময় : ০৩:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬