রাশিয়ায় কলেজ ছাত্রাবাসে ভয়াবহ হামলায় নিহত ২১
- আপডেট সময় : ০৪:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
রাশিয়ার লুহানস্ক পিপলস রিপাবলিকের স্টারোবেলস্কে একটি কলেজ ছাত্রাবাসে ইউক্রেনীয় হামলায় ২১ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে উদ্ধারকারীরা।
শনিবার (২৩ মে) রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা তাস।
মন্ত্রণালয় জানায়, শুক্রবার মধ্যরাতে লুহানস্ক পেডাগোজিক্যাল ইউনিভার্সিটির অধিভুক্ত স্টারোবেলস্ক কলেজের ক্যাম্পাসে একটি বড় আকারের ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে, যার ফলে ছাত্রাবাসের ভবনটি ধসে পড়েছে। এই হামলায় ২১ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছেন।
কলেজ ছাত্রাবাস ধসে পড়ার স্থানে অনুসন্ধান অভিযান সম্পন্ন হয়েছে বলেও জানানো হয় মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে। এছাড়া স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় ১৪ থেকে ১৮ বছর বয়সী ৮৬ জন শিক্ষার্থী এবং একজন কর্মী ভবনটির ভেতরে ছিলেন।
এই হামলা কোনো দুর্ঘটনা নয় এবং ছাত্রাবাসটির কাছে কোনো সামরিক স্থাপনা নেই দাবি করে ইউক্রেনে পাল্টা হামলার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই প্রতিশোধমূলক হামলার নির্দেশের পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৩ মে) গভীর রাতে শুরু হওয়া এ হামলায় অন্তত একজন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছে বলে জানান কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, রাশিয়া ওরেশনিক নামের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিয়েভের সামরিক প্রশাসক তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে বলেন, রাজধানী ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে।



























তারেক রহমানসহ বিএনপি নেতারা ঈদের নামাজ আদায় করবেন কোথায়?