ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কদিন বাদেই বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। এরইমধ্যে ফুটবল উন্মাদনায় ভাসছে ভক্তরা। তবে নিজের দেশ খেলতে না পারলেও এবারের ফিফা বিশ্বকাপে পাওয়া যাবে বাংলাদেশের যোগসূত্র।

এই আসরের জন্য একটি গান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। সে গানে তার সঙ্গে আছেন বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি শিল্পী ভেজড্রিম। অবশেষে এলো সেই গান। সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়) প্রকাশিত হয়েছে ‘সির সির’ শিরোনামের গানটি।

ফুটবল বিশ্বকাপের অন্যান্য গানের মতই উৎসবের আমেজে সাজানো হয়েছে এ গানের মিউজিক। ভিডিওতেও আছে ফুটবল উন্মাদনার উপস্থিতি। গানের দৃশ্যে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন নোরাও। উপস্থিতি রয়েছে সঞ্জয় ও গায়ক ভেজড্রিমেরও।

প্রকাশের পর থেকে অন্তর্জালে অনেকে গানটির প্রশংসা করছেন। বিশেষ করে গানের মিউজিক ও কোরিওগ্রাফির বন্দনা করছেন দর্শক-শ্রোতারা।

গানটি ফেসবুকে শেয়ার করে সঞ্জয় লিখেছেন, ‘কয়েক মাসের শ্রম, কয়েক দেশের অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ। দেখুন, আমরা কী বানিয়েছি। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায়।’

সঞ্জয়-নোরাদের এই গান ফিফার এবারের অফিশিয়াল অ্যালবামে থাকছে। প্রথমবার বাংলাদেশি-আমেরিকান কোনো শিল্পী এই আয়োজনের সঙ্গে যুক্ত হলেন। শুধু তাই নয়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও গান করবেন তারা।

যৌথভাবে এবার ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে।

বাংলাদেশের তরুণ গায়ক ও ডিজে সঞ্জয় পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং দক্ষিণ কোরিয়ার ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসার মতো তারকাদের সঙ্গে। শ্রীমঙ্গলে জন্ম হলেও সঞ্জয়ের শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

আপডেট সময় : ০৩:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬