ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার বিভিন্ন ভাতা দিলেও গুমের শিকার পরিবারগুলোর বেঁচে থাকার জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গুমের শিকার পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে।’

আজ (রোববার, ৮ মার্চ) সকালে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে বিগত দেড় দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’ নির্মাণের শুভযাত্রা অনুষ্ঠানে তিনি এমনটি বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সবচেয়ে খারাপ লাগে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে অনুশোচনা না করে বরং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে।’

এসময় মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, ‘এই চলচ্চিত্রে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীরা কিভাবে তাদের সন্তান পালন করে, সামাজিক চাপ মোকাবেলা করে, আমরা সেই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘গুমের শিকার পরিবারের জন্য সত্য উদঘাটন ন্যায় বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা আমরা সামনে আনতে চাচ্ছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ গুম হওয়া পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬