ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারণার দায়ে গ্রেফতার নিরাপদ ডটকম’র পরিচালক অ্যানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ২৬১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: প্রতারণার মামলায় ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘নিরাপদ ডটকম’-এর পরিচালক ফারহানা আফরোজ অ্যানিকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমানি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর দক্ষিণখান থানার কাওলা এলাকা থেকে সোমবার নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ অ্যানিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে একজন ভুক্তভোগী মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

এরআগে গত ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করে সিআইডি।

রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন—এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে একজনের করা মামলায় সাইফুলকে গ্রেফতার করা হয়।

নিরাপদ ডকটম ছাড়াও সিআইডি গত দুই সপ্তাহে ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডি, এসপিসির শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার করেছে। বর্তমানে সিআইডি মানি লন্ডারিং ও প্রতারণার ছয়টি মামলা তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতারণার দায়ে গ্রেফতার নিরাপদ ডটকম’র পরিচালক অ্যানি

আপডেট সময় : ০৩:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১