ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ সংক্রান্ত সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

সভায় সংশ্লিষ্ট সেলগুলোর চলমান কার্যক্রম, অর্জিত অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমন্বিত ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচি দুটির অগ্রগতি তুলে ধরেন এবং সময়মতো লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন।

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬