ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সমুদ্রবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধ ও জলদস্যুতার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পূর্ণ মাত্রায় ফিরিয়ে নিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শনিবার (১৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি’র যৌথ সামরিক কমান্ড এই ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, অবরোধের নামে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের বাণিজ্যিক জাহাজগুলোতে নিয়মিত চুরি ও জলদস্যুতা চালিয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি এখন থেকে পুনরায় আগের কঠোর অবস্থানে ফিরে গেছে এবং এই কৌশলগত জলপথটি বর্তমানে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর তদারকি ও নিয়ন্ত্রণে রয়েছে।

আইআরজিসি কমান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী জাহাজগুলোর অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত না করা পর্যন্ত এই কঠোর নিয়ন্ত্রণ বলবৎ থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, “যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানগামী এবং ইরান থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর পূর্ণ নৌ-চলাচলের স্বাধীনতা ফিরিয়ে না দেবে, ততক্ষণ হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা অপরিবর্তিত থাকবে।”

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি নিয়ে ইরানের এমন অবস্থানে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে পারস্য উপসাগরে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন অবরোধের পাল্টা জবাব হিসেবেই তেহরান এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা আইআরজিসির

আপডেট সময় : ০৩:০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬