ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির পর প্রমোদতরি পার হলো হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধবিরতির পর এই প্রথম কোনো যাত্রীবাহী প্রমোদতরি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করেছে।
জাহাজ ট্র্যাকিং সাইট ‘মেরিন ট্রাফিক’-এর বরাত দিয়ে জানানো হয়েছে, মাল্টার পতাকাবাহী জাহাজ ‘সেলেস্টিয়াল ডিসকভারি’ শুক্রবার এই গুরুত্বপূর্ণ নৌপথটি পাড়ি দেয়।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘সেলেস্টিয়াল ডিসকভারি’ কোনো যাত্রী ছাড়াই এই যাত্রা সম্পন্ন করেছে। জাহাজটি গত মার্চের শুরুর দিকে দুবাইয়ে পৌঁছানোর পর প্রায় ৪৭ দিন সেখানে অবস্থান করছিল। গত শুক্রবার হরমুজ প্রণালী অতিক্রম করার পর বর্তমানে এটি ওমানের রাজধানী মাসকাটের দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে, আজ বিকেলের মধ্যেই জাহাজটি ওমানে পৌঁছাবে।

অঞ্চলটিতে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে নিরাপত্তার খাতিরে যাত্রীবাহী জাহাজের চলাচল বন্ধ ছিল। তবে সেলেস্টিয়াল ডিসকভারির এই সফল ট্রানজিটকে বাণিজ্যিক নৌপথ সচলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যদিও জাহাজটিতে বর্তমানে কোনো সাধারণ পর্যটক নেই, তবে এই যাত্রা এই রুটে নৌ-চলাচলের স্বাভাবিকতা ফেরার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতির পর প্রমোদতরি পার হলো হরমুজ প্রণালি

আপডেট সময় : ১২:৫২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬