ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৫২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে, আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালী ফসল হবে। তাই বলতে চাই বাংলাদেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না। তিনি বলেন, পৃথিবীর অন্য যে কোন দেশে খাদ্যের অভাব হতে পারে, কিন্তু বড় ধরনের কোন দুর্ভিক্ষ দেখা না দিলে বালাদেশ কোন সংকটে পড়বে না। দেশে কোন হাহাকার নেই। আগামী দিনেও হাহাকার হবে না।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দেশ থাকলে সরকার থাকতে হবে। দেশের সার্বভৌমত্বে, আইন শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না এটা হয় কখনো। বিএনপি রেল লাইনে আগুন দিবে, বিদ্যুৎ লাইন কেটে দিবে, আমার ঘরে আগুন দিবে। জীবন্ত মানুষ পুড়িয়ে মারবে, আর পুলিশ চুপ করে বসে থাকবে, আমরা চুপ করে বসে থাকবো।

২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিলো। তখন যেভাবে ঘরে ঢুকিয়েছিলাম, যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গেয়েছিলো আগামী দিনেও সেভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না।

সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছারসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে খাদ্যে দুর্ভিক্ষ হবে না: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২